কাগজের ‘ন্যায়’ জীবনের বঞ্চনা

সম্প্রীতি প্রতিবেদক

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ বিষয়ে আদালত ২০২৫ সালের ২৮  মে রা¯স্ত অবমুক্ত করার নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত সেই রায় কার্যকর করা হয়নি।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা গেছে, কাটেঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথটি স্থানীয় এক ব্যক্তির বাড়ি পর্যন্ত বিস্তৃত। প্রায় দুইশ বছরের পুরোনো এই রাস্তা দীর্ঘদিন ধরে জনসাধারণ ব্যবহার করে এলেও দুই বছর আগে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে কৃষিজমিতে যাতায়াত, ফসল পরিবহন, শিক্ষার্থী,  রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভৈাগান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত ২০২৫ সালের ২৮ মে রাস্তা অবমুক্ত করার রায় দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা পাবনা-৩ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন। একইসঙ্গে উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

গ্রামবাসীর ভাষ্য, ‘আদালতের রায় থাকার পরও যদি তা বাস্তবায়ন না হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচারের সুফল কীভাবে পাবেন?’ তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং আদালতের রায় কার্যকরের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, ‘এটা এসি ল্যান্ডের দায়িত্ব।’ আর এসি ল্যান্ড বলেন, ‘আমি কিছু জানি না।’ জানা গেছে, গ্রামবাসী আদালতের রায়ে কপি নিজ দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছিলেন। একই কপি এসি ল্যান্ড বরাবারও তারা জমা দেন। জমাদানকারীদের কাছে রিসিভ কপিও রয়েছে।

এ অবস্থায় কেন উপজেলা প্রশাসন আদালতের রায় বাস্তবায়ন করছে না- তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা,

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে আদালতের রায় বাস্তবায়ন করলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।