সম্প্রীতি বাংলাদেশ বস্তুনিষ্ঠ, নির্ভুল, দায়িত্বশীল এবং জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় বিশ্বাস করে। আমাদের লক্ষ্য পাঠকের কাছে নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত পৌঁছে দেওয়া।
আমাদের নীতিমালা
১. তথ্যের সত্যতা
প্রকাশের আগে প্রতিটি সংবাদ ও তথ্য যথাসম্ভব একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার চেষ্টা করা হয়।
২. নিরপেক্ষতা
সংবাদ পরিবেশনকালে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক বা ব্যক্তিগত পক্ষপাত এড়িয়ে চলা হয়। সব পক্ষের বক্তব্য উপস্থাপনের চেষ্টা করা হয়।
৩. ভুল সংশোধন
প্রকাশিত কোনো সংবাদে তথ্যগত ভুল প্রমাণিত হলে যথাযথ যাচাই শেষে তা দ্রুত সংশোধন বা হালনাগাদ করা হয়।
৪. মতামত ও সংবাদ
সংবাদ, সম্পাদকীয়, কলাম ও মতামতধর্মী লেখাকে পৃথকভাবে উপস্থাপন করা হয়। মতামতধর্মী লেখার দায় সংশ্লিষ্ট লেখকের নিজস্ব।
৫. কপিরাইট
সম্প্রীতি বাংলাদেশের প্রকাশিত লেখা, ছবি ও অন্যান্য উপকরণ কপিরাইট আইনের আওতাভুক্ত। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া পুনঃপ্রকাশ বা বাণিজ্যিক ব্যবহার নিরুৎসাহিত করা হয়।
৬. পাঠকের অংশগ্রহণ
পাঠকের মতামত, পরামর্শ ও সংশোধনীকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তবে শালীনতা, আইন ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোনো মন্তব্য প্রকাশ করা হয় না।
৭. নৈতিকতা
আমরা সাংবাদিকতার পেশাগত নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধানকে সম্মান করে প্রকাশনা কার্যক্রম পরিচালনা করি।
এই প্রকাশনা নীতি সময়ে সময়ে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা হতে পারে।