সম্প্রীতি প্রতিবেদক

আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আম্মান বাংলাদেশ-এর সহযোগিতায় কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ৩০ লাখ টাকার সার্জিক্যাল ও মেডিকেল সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত ১৩ নভেম্বর বিকেলে পাবনা কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুস সামাদ খান মণ্টু। অনুষ্ঠান শেষে কমিউনিটি মেডিকেল কলেজ  হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।